রাজধানীর কামরাঙ্গীরচরের হুজুরপাড়া এলাকার একটি জুতা কারখানায় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে আল-আমিন (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন জামালপুর জেলার জঙ্গালিয়া গ্রামের শাহ আলমের ছেলে।

কারখানার ম্যানেজার ওমর ফারুক জানান, কারখানায় কাজ করার সময় আল-আমিন বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে যান। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়।

সেখানে কত্যবরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।

ওএফ