বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবী কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৪ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এছাড়া ‘দ্য সুপ্রীম কোর্ট জাজেস অর্ডিন্যান্স অ্যাক্ট, ২০১৪’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।


সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা  সাংবাদিকদের এসব তথ্য জানান।

জেআই