শেরপুর-জামালপুর সড়কের চাপাতলী ব্র্যাক মোড়ে ট্রাকচাপায় আজমেরী নামে ৭ বছর বয়সের এক শিশু নিহত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের চাপাতলী এতিমখানা এলাকায় এ দুর্ঘনাটি ঘটে।

আজমেরী শেরপুর শহরের দক্ষিণ চাপাতলী মহল্লার চা বিক্রেতা সাইফুল ইসলামের মেয়ে।

আজমেরী চাপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।

শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জোবায়ের খালিদ বিষয়টি বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে আজমেরী স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হচ্ছিল। এ সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহত শিশুর বাবা বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা করেন বলে জানান ওসি।

এমকে