মাগুরায় হরতালে কর্তব্যরত অবস্থায় গত সোমবার ট্রাক চাপায় নিহত পুলিশের এসআই মুন্সি মশিয়ার রহমানের পরিবারকে পুলিশের মহাপরিদর্শকের পক্ষ থেকে নগদ ৩ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির নিজ কার্যালয়ে নিহত মশিয়ার রহমানের স্ত্রী সালমা বেগমের হাতে এ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সদর থানার ওসি জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা। সাহায্যের টাকা হাতে পেয়ে সালমা বেগম কান্নায় ভেঙে পড়েন।
উল্লেখ্য , গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে হরতালে কর্তব্যরত অবস্থায় মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যান হাজিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মশিয়ার রহমান।
এ সময় পুলিশের পক্ষ থেকে নিহতের পরিবারকে সব রকম সহযোগিতা প্রদানের আশ্বাস দেন পুলিশ সুপার। তিনি নিহত পুলিশ অফিসারের ছেলের জন্য পুলিশে চাকরির আশ্বাস দেন।
জেআই





