গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজারের জহুরুল ইসলাম (ড্রাইভার) এর বাড়িতে মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় টিনসেড বাড়ির ৫টি কক্ষ, আসবাবপত্র, টিভি, ফ্রিজ, নগদ অর্থ, স্বর্নালঙ্কারসহ প্রায় অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে যায়।

দুপুরে বৈদ্যুতিক সট সার্কিটে এই অগ্নিকান্ডের সূত্রপাত হলে জহুরুল ইসলামের পরিবারের লোকজন শুধু পরনে যা ছিল তাই নিয়ে বেড়িয়ে আসে। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পূর্বেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাফিউজ্জামান ভূইয়া, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এএইচএম গোলাম শহীদ রঞ্জু, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান আহসানুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ওই পরিবারকে তাৎক্ষণিক ভাবে সাড়ে তিন বান্ডিল ঢেউটিন, নগদ সাড়ে ১০ হাজার টাকা ও কম্বল উপজেলা প্রশাসন থেকে দেওয়া হয়।

এমএ