পূজার্চনা, বর্ণাঢ্য শোভাযাত্রা আর ভক্তিগীতের মধ্য দিয়ে বরিশালে শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুরের অনুসারী মতুয়া সম্প্রদায়ের নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। নগরীর নতুন বাজার আদি শ্মশান মন্দিরে বুধবার সকাল ১০টার দিকে পূজার্চনার মধ্য দিয়ে নবান্ন উৎসবের সূচনা হয়।
মতুয়া মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ড. গোকুল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বরিশাল নগর সভাপতি মৃণালকান্তি সাহা।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মৃণালকান্তি সাহা বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। এই উৎসবে সর্ব ধর্মের মানুষের উপস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী তার প্রমাণ মেলে।’
পূজার্চনা শেষে দুপুর সাড়ে ১২টায় শত শত ভক্তদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেআই





