ময়মনসিংহের ফুলপুর থেকে অপহৃত শিশু বাবুল হোসেনকে (৯) উদ্ধার এবং অপহরণকারী আলামিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি।

রোববার সকালে গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুপুরে ডিবি ওসি ইমারত হোসেন গাজী সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, গত শুক্রবার সকালে ৩য় শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্র বাবুলকে কৌশলে অপহরণ করে পরিবারের কাছে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী। পরে এ ঘটনায় ফুলপুর থানায় একটি মামলা দায়ের করলে রোববার সকালে গৌরীপুর থানার কলতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে ডিবি পুলিশ।

ওসি জানান, গ্রেফতারকৃত আসামী আলামিন ময়মনসিংহসহ পাশ্ববর্তী জেলার বিভিন্ন জায়গায় শিশুদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। ইতিপূর্বেও সে তারাকান্দায় এক শিশুকে অপহরণ করে ৬ হাজার টাকা মুক্তপণ আদায় করে ছেড়ে দিয়েছিল।

এসটি