কুমিল্লার দাউদকান্দিতে শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ২৫ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তৎক্ষণাৎ হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি জানিয়েছেন দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নকিব।
একই সময়ে দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় রংপুর থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের আরেকটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ১২ জন আহত হয়েছেন।
এমবি





