যুবলীগ কর্মী তোজাম্মেল হোসেন তোজাম হত্যা মামলায় যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রহিম সরদার, নাভারণ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান মিঠুন, উপজেলা ছাত্রলীগ নেতা সাজন, মনিরজ্জামান মনির, নাভারণ রেলবাজার এলাকার ছাত্রলীগ নেতা ইয়াসিন ও ইমরান, ঝিকরগাছার নবীনগরের বাসিন্দা ছাত্রলীগ নেতা অনিক, ছাত্রলীগ কর্মী শাকিল হোসেন এবং আওয়ামী লীগ নেতা আবদুল আজিজ।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর রাতে নাভারণের দক্ষিণ বুরুজবাগান গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হন যুবলীগ কর্মী তোজাম্মেল হোসেন তোজাম। পরে ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ ডিসেম্বর তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে উল্লেখিত নেতা কর্মীদের নামে শার্শা থানায় একটি হত্যা মামলা দায়েল করেন।
পুলিশ দীর্ঘ তদন্ত করে গত সপ্তাহ ১০ জনের বিরদ্ধে আদালতে চার্জশিট দেন। আজ রোববার ৯ আসামি যশোর চিফ জুডিসিয়াল আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসএইচ





