পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়ায় মুক্তিযোদ্ধা বনাম আওয়ামী লীগ’র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রোববার নারান্দিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন খেলার মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু।

খেলায় নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা শুকুর মামুদের নেতৃত্বে আওয়ামী লীগ ফুটবল দল ৩-২ গোলে কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান মজনুর নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধা ফুটবল দলকে পরাজিত করে।

দৈনিক যুগান্তরের উপ-সম্পাদক রফিকুল ইসলাম রতনের পৃষ্ঠপোষকতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুরমুজ আলী তালুকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফুল আলম নয়ন প্রমুখ।

এআই/