দিনাজপুর শহরের নিমতলা চকবাজার এলাকায় বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে একটি বড় স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ইফতারের সময় জোড়য়া ঘর নামের একটি স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইফতারের সময় শহরের সবচেয়ে বড় স্বর্ণের দোকান জোড়য়া ঘরে কয়েকটি প্রাইভেটকার যোগে ডাকাত দল লুটকরে।

এ সময় স্থানীয় জনতা ধাওয়া দিলে তারা ১০/১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। এসময় অন্তত তিন জন আহত হয়।

এ ঘটনার পর বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব ওইএলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি চালায়।

এআর