ইসলামী আন্দোলনের মিয়ানমার সীমান্ত অভিমুখে লংমার্চে বাধা দেয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের আমির মাওলানা আব্দুল আজিজ, সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ ইসমাঈল ফারুক ও নায়েবে আমির আজিজুল হক মুরাদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং একইসাথে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর চলমান দমন পীড়নের প্রতিবাদে ইসলামী আন্দোলন শান্তিপুর্ন লংমার্চের ঘোষণা দেয়। লংমার্চ সফল করতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয় এবং অনেক নেতাকর্মীদের গ্রেপ্তার করে।পুলিশের এ ধরণের আচরন সরকারে স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তারা।

এমএনজে