গত তিন দিনের মতো আজও যানবাহন সংকটে পড়েছে রাজধানীবাসী। রাস্তায় গাড়ি না থাকায় সাতসকালেই বাসা থেকে বেরিয়ে এসে অফিসগামী মানুষ পড়েছে চরম ভোগান্তিতে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বাসস্টপেজগুলোতে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। কারও কারও পক্ষে প্রায় দুই ঘন্টা দাঁড়িয়ে থেকেও গাড়ী ধরা সম্ভব হচ্ছে না। অনেক সময় পর পর দুই-একটি গাড়ি আসলেও সেগুলো থাকে ভরা।

এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে চাকুরিজীবীরা। বিশেষ করে মহিলা চাকুরিজীবিরা। কারণ পুরুষদের পক্ষে ঠেলাঠেলি করে কোনমতে বাসে জায়গা করে নেওয়া সম্ভব হলেও সম্ভব হয় না একটি নারীর ক্ষেত্রে। অনেক সময় মহিলারা কষ্ট করে বাসে উঠতে পারলেও বাসের প্রচণ্ড ভিড়ের মধ্যে থাকে যৌন নীপিড়নের ভয়।

অবস্থা এমনই বেগতিক যে অন্যান্য দিন রাস্তায় রিক্সা থাকলেও আজকে রিক্সার পরিমাণ খুব কম। তার ওপরে ভাড়ার নৈরাজ্যতাতো তাদের অনেক আগ থেকেই আছে।

এদিকে আজকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে শিক্ষার্থীদের দাবি যথাযথ মেনে না নিলে ফের রাস্তা অবরোধের হুমকি দিয়েছে তারা। গত তিন দিন যাবৎ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে এই শিশুরা। দাবির ন্যায্যতা থাকলেও অনেক কষ্ট হয়ে যাচ্ছে সাধারণ চাকুরিজীবী বা খেটে খাওয়া মানুষগুলোর।

জেড