গুইমারা সদর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেমং মামরা ৩ হাজার ৭‘শ ৭৪ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি নির্মল নারায়ন ত্রিপুরা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হজার ৬‘শ ২৯ভোট।
হাফছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চাইথোয়াই চৌধুরী ৩ হাজার ৫‘শ ৩১ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাটিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি ইউপিডিএফ সমর্থিত আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৩‘শ ৩৭ ভোট।
সিন্দুকছড়ি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে ইউপিডিএফ সমর্থিত প্রার্থী রেদাক মারমা ২ হাজার ২‘শ ২১ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সুইনুইপ্রু চৌধুরী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪‘শ ২৫ভোট।
এর আগে সকাল ৮টা থেকে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে উপজেলার গুইমারা, হাফছড়ি ও সিন্দুকছড়ি ইউনিয়নের ২৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রগুলোতে পাহাড়ি ও বাঙ্গালী ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে প্রতিটি কেন্দ্রেই নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সবার মধ্যে ব্যাপক ইৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
তৃতীয় ধাপে খাগড়াছড়ির ৩২ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলেও নবসৃষ্ট গুইমারা উপজেলার ভোটার তালিকা পুনর্বিন্যাস না হওয়া এবং প্রশাসনিক জটিলতার কারণে গুইমারা, হাফছড়ি ও সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।





