মেহেরপুরে ঈদুল ফিতর উপলক্ষে ৫০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ ও বেসরকারি সংগঠন আমরা বাংলাদেশির উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ইছাখালী প্রাইমামি স্কুল মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব ও আমরা বাংলাদেশির মহাসচিব মো.জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুল আলম।

ঢাকা, ২৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই