নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেনপাড়া এলাকায় এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সোমবার ওই গৃহবধূ বাদি হয়ে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। পুলিশ এক ধর্ষককে আটক করেছে।

সোনারগাঁ থানায় দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকার জেরিন টাওয়ারের ৩য় তলায় একটি ফ্লাটবাসা ভাড়া নিয়ে গৃহবধূ ও তার স্বামীকে  নিয়ে বসবাস করছেন। গত শুক্রবার তার স্বামী গ্রামের বাড়িতে বেড়াতে গেলে তার দেবর ও জ্যা তার বাড়িতে বেড়াতে আসে। গত রোববার সকালে কাঁচপুর এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ইকবাল হোসেন, হেলাল মিয়া, রবিন হোসেন ও দেলোয়ার হোসেন জোড় পূর্বক তার ঘরের ভেতর প্রবেশ করে দেবরকে মারধর করে ও জ্যাকে একটি রুমে আটক করে রেখে তাকে ওরনা দিয়ে মুখ বেধে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর আহম্মেদ জানান, গত রোববার সকালে ৪ জন যুবক এক গৃহবধূকে ধর্ষণ করে। পরে ওই গৃহবধূ ও তার জ্যাকে পতিতা ও দেবরকে মাদক ব্যবসায়ী বলে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছানোর পর তিন ধর্ষণকারী পালিয়ে যায়। গৃহবধূর সঙ্গে কথা বলে বিষয়টি জানার পর হেলাল মিয়া নামে এক ধর্ষককে আটক করা হয় এবং হেলাল ধর্ষণের কথা স্বীকার করে। তিনি আরো জানান, গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম জানান, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। হেলাল মিয়া নামে এক ধর্ষককে আটক করা হয়েছে তার সহযোগীদের পুলিশ গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

শাহ জালাল/এসএম