নোয়াখালী ও বরিশালে ছাত্রদল এবং বিএনপির ডাকে হরতাল চলছে।
নোয়াখালীতে শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফরহাদ চৌধুরী চয়নকে গ্রেফতারের প্রতিবাদে ছাত্রদলের আহবানে নোয়াখালী পৌর শহরে ১২ ঘণ্টা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার গুলসান কর্যালয়ে গত ৪ই জানুয়ারি থেকে অবরুদ্ধ করে রাখা, বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফকরুল ইসলামকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে বরিশালে এ হরতালের আহবান করা হয়।
নোয়াখালী শহর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার বিকেলে হরতালের বিষয়টি জানানো হয়। শনিবার দুপুরে ছাত্রদল নেতা মো. ফরহাদ চৌধুরী চয়নকে গ্রেফতার করে পুলিশ।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুপুরে শহরের মহিলা কলেজ এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদল নেতা চয়নকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে।
শুক্রবার রাতে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বরিশালে হরতালের বিষয়টি জানানো হয়।
ইআর





