বরিশালে কীর্তনখোলা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত সদর উপজেলার চরবাড়িয়া এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আব্দুস সোবহান সিকদার।

শুক্রবার সকালে ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে আসেন তিনি।

এ সময় তিনি ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন ও ভাঙন রোধে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস দেন।

পরিদর্শনকালে বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস, জেলা প্রশাসক মো. শহীদুল আলম, পুলিশ কশিনার মো. শামসুদ্দিন, পুলিশ সুপার একেএম এহসান উল্ল্যাহ উপস্থিত ছিলেন।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ