চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষক ও সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলার গল্লাক কেন্দ্রে দায়িত্বরত সরকারি কর্মকর্তা আব্দুর রহমান তাদের বহিষ্কার করেন।
বহিষ্কৃতরা হলেন- রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলাম, ফয়সাল হোসেন, সজিব হোসেন, রহমত উল্ল্যা, হাসান আহামেদ, ইকবাল হোসেন, জহির হোসেন ও খাদিজা আক্তার।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন হাজারী বলেন, পরীক্ষার সময় দায়িত্বে অবহেলার জন্য শিক্ষক এবং অসদুপায় অবলম্বনের জন্য সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কেএইচ





