কক্সবাজারের উখিয়ায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তিসহ ছায়েরা খাতুন (৫০) নামের একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি গ্রামের ছৈয়দ আলমের বসতবাড়িতে লুকিয়ে রাখা বস্তায় মোড়ানো অবস্থায় বৌদ্ধ মূর্তিটি উদ্ধার করা হয়। আটক নারী একই এলাকার ছৈয়দ আলমের স্ত্রী।
উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন মজুমদার জানান, উদ্ধার হওয়া কষ্টি পাথরের বৌদ্ধ মূর্তির গায়ে বিআর ১৭৯৯ লেখা রয়েছে। মূর্তিটি ৬ কেজি ওজনের। আটক হওয়া নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
কেএইচ





