ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করেছেন।

উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের নুর ইসলাম (৬০), ধোবাউড়ার মনিরা আক্তার (২৪) ও নেত্রকোনার দুর্গাপুরের হাজেরা খাতুন (৪৫)।

এনিয়ে চলতি অক্টোবর মাসে মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ৬৭ জনের মৃত্যু হলো। এর আগে গত জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বর মাসে করোনা ও উপসর্গে এক হাজার ২৬ জনের মৃত্যু হয়েছিল।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সাত জনসহ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৮৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ‍্যে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৬৮টি নমুনা পরীক্ষা কারও করোনা শনাক্ত হয়নি। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৫৮ জন। সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৮০ জন।

এমবি