পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নামে ১৪১ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কমিটি গঠন করলো সংগঠণটির বহিস্কৃত কয়েকজন সাবেক ছাত্রনেতা।
২৯ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় পার্বত্য খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর হলরুমে বই বিতরন এই কমিটি গঠন করা হয়।এক বিবৃতেতে এই তথ্য জানানো হয়।
পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের নামে খাগড়াছড়ি স্কুল এন্ড কলেজ কমিটি গঠন করা হলেও এ বিষয়ে কিছুই জানেনা সংগঠণটির জেলা কমিটির বেশীরভাগ শীর্ষ নেতা।
বিভিন্ন সূত্রে জানা যায়, গত ২১ শে মে খাগড়াছড়িতে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের সমাবেশ বানচাল করার ষড়যন্ত্র, সংগঠণের সিদ্ধান্তকে উপেক্ষা,সর্বোপরি দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির তৎকালিন সহ-সভাপতি মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুম রানা ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল কে বহিস্কার করে কেন্দ্রীয় কমিটি। বহিস্কৃত এই সকল নেতার মধ্যে মাসুম রানা চাঁদাবাজিসহ বিভিন্ন মামলায় একাধিকবার জেলও খেটেছেন। মাসুম রানা, মাঈন উদ্দিন, ও মোস্তফা কামাল মিলে ছাত্র পরিষদের নামে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কমিটি ঘোষণা করেন।
বিবৃতেতে জানানো হয়, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বাঙ্গালি ছাত্র পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়। কমিটিতে ইব্রাহিম খলিলকে সভাপতি ও সোহেল আরিয়ানকে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত করা হয়। আরিফুল ইসলামকে সাধারন সম্পাদক এবং মো. জাহিদ হাসানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙ্গালি ছাত্রপরিষদ এর সাবেক বহিস্কৃত জেলা সহ-সভাপতি ও বর্তমানে স্বঘোষিত জেলা সভাপতি দাবিদার মো. মাঈন উদ্দীন। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বহিস্কৃত সাবেক জেলা সাধারণ সম্পাদক স্বঘোষিত জেলা সাধারণ সম্পাদক দাবিদার এসএম মাসুম রানা। মো. মোস্তফা কামাল। জাহিদুল ইসলাম, বাবু মৃদুল বডুয়া প্রমুখ।
এদিকে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ সূত্রে জানা যায়, বর্তমানে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইন্জিনিয়ার লোকমান হোসাইন, আর মাসুম রানাকে বহিস্কার করার পর থেকে জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মো: আসাদ।
এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি ইন্জিনিয়ার লোকমান হোসাইন জানান, ঘোষিত কমিটির সাথে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের কোন সম্পর্ক নেই, দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বহিস্কৃতি কয়েকজন নেতা এই কমিটি গঠণ করেছে। মূলত পার্বত্য বাঙ্গালিদের অধিকার আদায়ের অন্যতম সংগঠণ পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ সম্পর্কে জনমনে বিভ্রান্তি ছড়াতেই এই সংগঠণের নামে টেকনিক্যাল কলেজ কমিটি করা হয়েছে। যাহা রীতিমত সাধারণ ছাত্রদের সাথে প্রতারণার শামিল। তিনি এ সময় ষড়যন্ত্রকারীদের ফাদে পা না দিয়ে সংঘাত এড়িয়ে চলতে বাঙ্গালি ছাত্র পরিষদের সকল নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।
এএইচ





