শেরেবাংলা নগরে রোববার দিবাগত রাতে বেবী বানু নামে এক গৃহকর্মীর এবং গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের নিকট থেকে সোমবার সকালে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শেরেবাংলা নগর থানার এসআই সঞ্জীব কুমার ঘোষ জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় মানিকমিয়া অ্যাভিনিউয়ে পাট গবেষণা কেন্দ্রের অফিসার্স কোয়ার্টারের ১২৫/৩ নম্বর বাসা থেকে বেবী বানুর লাশ উদ্ধার করা হয়।
পল্টন মডেল থানার এসআই রেজাউল করিম জানান, সোমবার সকাল সাড়ে ৮টায় গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের সামনে থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার মুখ থেকে রক্ত ঝরছিল। নিহত যুবক সাদা ডোরাকাটা ফুল হাতার শার্ট ও সাদা ফুল প্যান্ট পরিহিত অবস্থায় ছিলো। এ ঘটনায় পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উভয়েরে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
জাতীয়
১লা বৈশাখে রাজধানীতে ২ লাশ উদ্ধার
শেরেবাংলা নগরে রোববার দিবাগত রাতে বেবী বানু নামে এক গৃহকর্মীর এবং গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের নিকট থেকে সোমবার সকালে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।