ঠাকুরগাঁওয়ে শামসুল হক (৫৭) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার দেহন রসুনপুর গ্রামের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

তিনি ওই গ্রামের পুয়াতু মোহাম্মদের ছেলে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কে বা কারা তাকে খুন করেছে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ইআর