গাজীপুরে এক গার্মেন্টস শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জরুন এলাকায় ডেল্টা অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার ভেতর এ ঘটনা ঘটে।
নিহতের নাম মিতু আক্তার (২২)। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার জিওদরা এলাকার মহারাজ হাওলাদারের মেয়ে।
জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. মোবারক হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মিতুর স্বামী সোহেল রানাকে আটকের চেষ্টা করছে পুলিশ।
জেড





