বাচ্চা না হলেও দুধ দিচ্ছে শেরপুরের এক বকনা গাভি। জেলার ঝিনাইগাতী উপজেলার কান্দুলী গ্রামে বিরল ঘটনাটি ঘটেছে। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গাভির মালিক আব্দুল কাদির জানান, একটি শাহীওয়ালী জাতের গাভি তিন বছর আগে ওই বকনাটি প্রসব করে। প্রায় এক মাস আগে বকনা গাভিটি ছটফট শুরু করে এবং ডাক চিৎকার দিতে থাকে। তিনি বকনাটির কাছে গিয়ে দেখতে পান দুধের ওলান বড় আকার ধারণ করেছে। কৌতূহলী হয়ে তিনি বকনার দুধের বাট ধরে টান দিলে দুধ বের হতে থাকে। দ্রুত বালতি এনে দুধ দহন শুরু করেন তিনি। এভাবে গত এক মাস যাবত প্রতিদিনই ওই গাভি থেকে দুধ আহরণ করছেন।

এ ব্যাপারে প্রাণী সম্পদ বিভাগের ডা. আব্দুর রউফ বলেন, ‘এটি বিরল ঘটনা। তবে হরমোনের কারণে এ ঘটনা ঘটতে পারে।’

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই