শনিবার বগুড়ার গাবতলী উপজেলা বিআরডিবি হলরুমে বাংলাদেশ ভূমিহীন সমিতির উদ্যোগে অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক সুবল সরকারের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ কামরুল ইসলাম রানা।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন সমিতির সহ-সভাপতি কালু বিশ্বাস, ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন, ভূমিহীন সমিতির নেতা তারাজুল ইসলাম এবং ছাদেক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান শহীদ সরকার, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিমুদ্দিন, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মুকুল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, ভূমিহীন নেত্রী জায়েদা খাতুন প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন, ভুমিহীন প্রান্তিক কৃষকেরা ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের মাধ্যমে তাদেরকে আরও শক্তিশালী হতে হবে।
আল-আমিন/জারিফ





