২০ দলের ডাকা দফায় দফায় হরতাল ও টানা অবরোধে নাশকতা এড়াতে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির এক কর্মীসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরের মধ্যে আটক ব্যক্তিদের আদালতে হাজির করা হবে।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে।
এসএইচ





