বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ডারসহ দুই জঙ্গি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নইলাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ডার বদর মামা ও খালেদ । এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চারটি গুলি এবং গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি, বি-সার্কেল) গাজিউর রহমান জানান, পুলিশের একটি দল নইলাপাড়া মোড়ে অভিযান চালালে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় পুলিশের গুলিতে দুই জঙ্গি নিহত হন।
এমএনজে





