ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবৈধভাবে আমদানি করা ১২৮ কার্টন বেনসন অ্যান্ড হেজেজ সিগারেট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা।

শুক্রবার সকালে কুয়েত থেকে আসা চট্টগ্রামের যাত্রী মো. ফারুকের কাছ থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, সকাল ৯টায় কেই২৮৩ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ওই বিমানের যাত্রী মো. ফারুকের কাছ থেকে অবৈধভাবে আমদানি করা ১২৮ কার্টন বেনসন সিগারেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা সিগারেট জব্দ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ওএফ