করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৮ জনের মৃত্যুর হয়েছেন। এনিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৮৩ জনে।
একইদিনে এই ভাইরাস পাওয়া গেছে আরও দুই হাজার ৬৯৫ জনের দেহে। এতে শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৩৪ হাজার ৮৮৯ জনে।
আজ (৩০ জুলাই) বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
অধ্যাপক ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ১২ হাজার ৯৩৭টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এসব পরীক্ষায় নতুন করে ২ হাজার ৬৯৫ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ২৪ হাজার ৮৮৯ জন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪৮ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ হাজার ৮৩ জনের মৃত্যু হলো।
এমবি





