রোববার (১৭ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বর্তমানে মো. আব্দুল মান্নান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পরিকল্পনা অনুবিভাগে কর্মরত রয়েছেন। নতুন আদেশ অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ দায়িত্বের পাশাপাশি পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্বও পালন করবেন।

অফিস আদেশে বলা হয়েছে, পেট্রোবাংলার দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তাকে এ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হককে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে গত ৫ ফেব্রুয়ারি পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এরফানুল হক। দায়িত্ব নেওয়ার প্রায় তিন মাসের মধ্যেই তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হলো।

এস