পাবনায় অজ্ঞাত-পরিচয় (২২) যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৩ নভেম্বর) রাতের কোনো এক সময় সদর উপজেলা চক দুবলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চক দুবলিয়া গ্রামের একটি মাঠ থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, অজ্ঞাত-পরিচয় ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে, হত্যার কারণ এখনও জানা যায়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এমএইচ





