মক্কায় হজ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত মারা গেছে দুই বাংলাদেশি। এ নিয়ে মোট ৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন মক্কায়।

মক্কার হজ কাউন্সিলর মাকসুদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার পর্যন্ত মোট তিন জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছে। নিহতরা হলেন- কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা আবুল হাসেম (৬১)। (পাসপোর্ট নম্বর- বি কিউ ০১০৪৪১৪) এবং বগুড়ার সোনাতলা উপজেলার সালজার রহমান (৬০)। (পাসপোর্ট নম্বর-বি এক্স ০২৬৫৭৯৬)।

উল্লেখ্য, শনিবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ১০৯টি ফ্লাইটে মোট ৩৯ হাজার ৯৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ১৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৭৬৮ জন রয়েছেন।

জেড