বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বরিশালের বাবুগঞ্জে শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বাবুগঞ্জের রাজগুরু দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানের মাওঃ আব্দুল হান্নান খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা রত্তন আলী শরীফ বীর প্রতীক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি মুক্তিযোদ্ধা আনিসুর রহমান সিকদার, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি আমানুল্লাহ খান নোমান, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মোঃ মোসাদ্দেক বিল্লাহ, দপ্তর সম্পাদক ফজলুল হক শান্ত সহ প্রমুখ।

অনুষ্ঠানে শতাধিক দরিদ্র শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরন করা হয়। সবশেষে মুক্তিযোদ্ধা ও দেশের কল্যানে দোয়া ও মোনাজাতএর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এমএ