ভোলার বোরহানউদ্দিনে নাশকতা ও সরকার বিরোধী কর্মকান্ডের পরিকল্পনার অভিযোগে চার শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার পৌর ৭নং ওয়ার্ডের মিজানুর রহমানের মালিকানাধীন বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, ভোলা সদর উপজেলার চরইলিশা গ্রামের আবুল খায়েরের ছেলে আবদুল্লাহ আল মামুন, বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের দালারপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে সাখাওয়াত হোসেন প্রিন্স, টবগী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউনুছ মিজির ছেলে ফয়জুল্লাহ ও কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রামের আজিজুল হকের ছেলে মো. শাহীন।
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, বড় ধরনের নাশকতার পরিকল্পনায় কিছু লোক গোপনে বৈঠক করছে এমন গোপন সংবাদে ভিত্তিতে পুলিশ মিজানুর রহমানের মালিকানাধীন বাড়িতে অভিযান চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠককারীদের অধিকাংশ পালিয়ে গেলেও ৪ জনকে আটক করে পুলিশ। পুলিশ তাদের কাছ থেকে লিপলেট, ব্যানার, এগারোটি মোবাইল সেট, কম্পিউটার, স্পাইরাল বাইন্ডিং মেশিন, প্রিন্টার, অফিসিয়াল কাজে ব্যবহৃত প্রায় পঁচিশটি রেজিস্ট্রার বই উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এমএনজে





