পাবনার সাঁথিয়ায় শ্যালো ইঞ্জিন চালিত করিমন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবু সাইদ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছন তিনজন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাধপুর-বেড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ সাঁথিয়ার বোয়াইলমারী গ্রামের আবু তালেবের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে সাঁথিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেনরা জানান, সাঁথিয়া থেকে ছেড়ে আসা অটোরিকশার সঙ্গে মাধপুর থেকে সাঁথিয়াগামী শ্যালো ইঞ্জিন চালিত করিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোযাত্রী আবু সাইদ ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন করিমনচালকসহ তিনজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।





