নগরীর কোতোয়ালী থানায় দায়েরকৃত একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলটির নেতারা।
মঙ্গলবার সকাল ১১টার দিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মশিউর রহমান চৌধুরীর আদালতে তারা হাজিরা দেন।
এছাড়া একই মামলায় হাজিরা দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় সদস্য মাহবুবুল আলম শামীম ও নগর বিএনপি’র সহ-সভাপতি শামসুল আলমসহ আরো কয়েকজন বিএনপি নেতাকর্মী।
বিষয়টি নিশ্চিত করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সহকারি মো. সেলিম।
জেআই





