চট্টগ্রামে লালখান বাজার এলাকার মুতিঝর্ণা পাহাড়ে বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
ভারী বর্ষণের কারণে এলাকাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এ নির্দেশ দেওয়া হয়।
আজ রোববার ভারী বর্ষণের কারণে এলাকা সমূহ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এ নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, ভারী বর্ষণে পাহাড় ধসে হতাহতের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ হতে ঝুঁকিপূর্ণ পাহাড়ে উচ্ছেদ অভিযান শুরু হবে।
নগরীর ২৫টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে মোট ৬৬৬টি বসতির মধ্যে এখনো ৬০৮টি পরিবার ঝুঁকি নিয়ে বাস করে আসছে। যার মধ্যে লালখান বাজার, টাইগারপাস, সিআরবি, মতিঝর্ণা, ফয়স লেক, আকবর শাহ, বায়েজিদ এলাকায় মোট ১৩টি পাহাড়কে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল শনিবার (১৮ জুলাই) রাত দুইটার দিকে আমিন কলোনিতে শাহজাহান মিস্ত্রীর ঘরে পাহাড় ধসে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এতে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। আরাফাত হোসেন ফরিদ (১২), উম্মে সালমা (৫) ও বিবি মরিয়ম (২) নামে ওই তিন ভাই-বোন ধসে পড়া পাহাড়ের মাটিচাপায় মারা যায়।
নিহত শিশুদের বাবার নাম শাহজাহান ও মা পাখি বেগম।
এসএইচ





