কালীগঞ্জে বিদ্যুৎস্পর্শে ছালেহা নামে এক গৃহবধূ মারা গেছেন। বৃহস্পতিবার বিকেল তিনটার সময় গোসল শেষে ঘরে গেলে সেখানে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত ছালেহা কালীগঞ্জ উপজেলার খামারমুন্দিয়া গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। তাদের তিন বছরের একটি মেয়ে রয়েছে।

খামারমুন্দিয়া গ্রামের রুহুল আমিন জানান, নিহত ছালেহা দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করার পর ঘরে যান। এরপর সেখানে ছেড়া বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মারা যান। পরে পরিবারের সদস্যরা জানতে পেরে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।