বিরোধপূর্ণ জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে ধোয়াইল বাগেরপাড় এলাকায় সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে দুই পক্ষের সংঘর্ষে নারী ও বৃদ্ধসহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন।

তাদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার বাগেরপাড় এলাকায় গ্রাম্য দুটি পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে ইলিয়াস ও হাফিজারের সমর্থকদের মধ্যে বাকবিত-ার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ দেশি অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। ১০ ব্যক্তি আহত হন।

গুরুতর আহত নার্গিস (৪০), ইলিয়াস (৩৫), মুকুল (২৫), হাফিজার (৬০), কামরুল (৩৩), হান্নান (৩০), ও কালুকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মোকসেদুল মোমিন বলেন, সংঘর্ষে আহত কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

মহম্মদপুর থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেনি।

এমআর