কুড়িগ্রামে ধীর গতিতে কমছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ সবগুলো নদ-নদীর পানি। ফলে জেলায় উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির।

নিম্নাঞ্চলের চর-দ্বীপচরের বসতভিটা থেকে পানি দ্রুত নেমে না যাওয়ায় ঘরে ফিরতে পারছে না বানভাসীরা। ফলে এসব পরিবারের মাঝে দেখা দিয়েছে খাদ্য সংকট। ত্রাণের জন্য ছুটাছুটি করছে তারা। স্বপ্ল পরিসরে সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও ত্রাণ না পাওয়ার অভিযোগ অনেক বানভাসীর।

অন্যদিকে বিশুদ্ধ খাবার পানির অভাবে বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে চর্ম রোগসহ পানি বাহিত নানা রোগ। স্বাস্থ্য বিভাগের ৮৫টি টিম গঠন করা হলেও বন্যা দুর্গত এলাকায় চোখে পড়ছে না তাদের তৎপরতা।

জেলা প্রশাসন থেকে ৯ উপজেলার প্রায় তিন লাখ বন্যা কবলিত মানুষের জন্য সাড়ে নয় শ মেট্রিক টন চাউল ও ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও তা এখনও বিতরণ শেষ হয়নি।

ঢাকা, ৩ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ