ঐতিহাসিক কিশোরগঞ্জ জেলার ঢাকাস্থ প্রজন্ম কিশোরগঞ্জ এর ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। ফামগের্টের কস্তুরী ছায়ানীড় রেষ্টুরেন্ট এ অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠান হয়।
ইফতার অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, আব্দুল কাহার আকন্দ বিশেষ পুলিশ সুপার, সিআইডি, ঢাকা, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মো: হারুন অর রশিদ, পুলিশ পরিদর্শক, সিআইডি, ঢাকা,, কবি, গবেষেক, সাংবাদিক, ও মানবাধিকার কর্মী, মো: আব্দুল মাজিদ, মার্জিয়া লিপি, এস এম সিরাজুল ইসলাম, ডি জি এম (ফ্যাইনা্ন্স) ঢাকা পাওয়ার ডিস্টিবিউশন কো: লি: চিত্র গ্রাহক তপন আহমেদ ও বিশিষ্ট অভিনেতা রুমান সারওয়ার।
সংগঠনের আহবায়ক নুরুল আমিন ভুঁইয়া এর সভাপতিত্বে, সদস্য সচিব সৈয়দ রাসেল এর পরিচালনায়, প্রধান অথিতি তার বক্তৃতায় বলেন, প্রজন্ম কিশোরগঞ্জে ঢাকস্থ কিশোরগঞ্জ এর সকল মানুষের সেতু বন্ধন তৈরী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং তিনি সবসময় প্রজন্ম কিশোরগঞ্জ এর পাশে থাকবেন বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে সকল অথিতিবৃন্দই কিশোরগঞ্জ এর নতুন প্রজন্মের সকলকে একসাথে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পরেন এবং কিশোরগঞ্জে সকল বিশিষ্ট জনদের সাথে মিলিত হওয়ার জন্য 'প্রজন্ম কিশোরগঞ্জ' কে ধন্যাবাদ দেন এবং ভবিষ্যতে এ ধরনের আরো অনুষ্ঠান আয়োজন করার পরামর্শ দেন।
ইআর





