ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী দ্বন্দ্বকে কেন্দ্র করে কুষ্টিয়ার আইলচারায় শাহিনুর রহমান (২৭) নামে এক যুবককে কুপিয়ে খুনকরেছে প্রতিপক্ষ। আহত হয়েছেন পাঁচজন।

বৃহস্পতিবার (২৬ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শাহিনুর রহমান উপজেলার আইলচারা ইউনিয়নের আইলচারা গ্রামের মৃত জাহের আলীর ছেলে বলে জানা গেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, এটা পরিকল্পিত হত্যা নাকি নির্বাচনী সহিংসতা তা এখনই সঠিক বলা যাচ্ছে না। পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এমই