উপহার হিসেবে দেয়া জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) দেওয়া বিশেষ স্মারক ‘শান্তি বৃক্ষ’ বাংলাদেশের কন্য শিশুদের উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এ স্মারক কন্যা শিশুদের জন্য উৎসর্গ করেন তিনি।
নারী শিক্ষা ও নারীদের বিশেষ ক্ষমতায়নের জন্য ইউনেস্কো এ বিশেষ স্মারক উপহার দিয়েছে প্রধানমন্ত্রীকে।
এসময় প্রধানমন্ত্রী ইউনেস্কোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি এ ‘শান্তি বৃক্ষ’ বাংলাদেশের কন্যশিশুদের উৎসর্গ করছি। এর দাবিদার একমাত্র তারাই।
ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





