ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলে স্বচ্ছতা আনায়ন, সরকারের ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নে ইগেজেটের মাধ্যমে আখ ক্রয় এবং মোবাইল ব্যাংকিং’র মাধ্যমে আখের মূল্য পরিশোধ বিষয়ে আখচাষীদের নিয়ে মতবিনিমিয় করেছে সুগার মিল কর্তৃপক্ষ।

রোববার সকাল ১০টায় সুগারমিলের প্রশিক্ষণ ভবনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএসএফআইসির এর পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) মোহাম্মদ হাবিবুর রহমান।

মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএসএফআইসির ভারপ্রাপ্ত জিএম (সিএআইএস) সোহরাব উদ্দিন, ডিজিএম (সম্প্রসারণ) জাহেদ আলী আনসার, আখচাষী কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলাম প্রমুখ।

এমআইএস