চাঁদপুরের হাজীগঞ্জে ছয়টি দোকান আগুনে পুড়ে গেছে। উপজেলার তিন নম্বর কালচোঁ ইউনিয়নের ফিরোজপুর বাজারে শুক্রবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো- আবুল বাসারের ফার্নিচারের দোকান, রমেশের টেইলার্স, মিজানের কাপড়ের দোকান, নজরুলের কসমেটিক, পল্লী চিকিৎসক আবদুর রবের ফার্মেসি ও হালিম তালুকদারের তরকারির আড়ত।
টেইলার্সের মালিক রমেশ জানান, বাজারের ছয় ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গ্রুপ লিডার ছিদ্দিকুর রহমান বলেন, বাজারের আবুল বাসারের ফার্নিচারের দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
কেএইচ





