পাবনার ঈশ্বরদী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’জাহাঙ্গীরহোসেন (২৭) নামে এক যুবকনিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগরএলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর স্থানীয় মনতাজ মালিথার ছেলে।
ঈশ্বরদী থানার অফিসার ইন চার্জ (ওসি) বিমান কুমার দাশ বলেন,রাতে ঈশ্বরদী-রাজশাহী মহাসড়কের গোকুল নগর রাজু সিনেমা হল এলাকায় কয়েকজনছিনতাইকারী বিভিন্ন যানবাহন ঠেকিয়ে ছিনতাই করছিল। লোক মারফত এ খবর পেয়েঈশ্বরদী থানার একদল পুলিশ ঘটনাস্থলে গেলে ছিনতাইকারীরা টের পেয়ে পুলিশকে লক্ষ্যকরে গুলি ছোড়ে।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে জাহাঙ্গীর গুলিবিদ্ধ হয়েমাটিতে লুটিয়ে পড়ে। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকেপাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে জাহাঙ্গীরের মৃত্যু হয়।
ওসি আরওজানান, মারা যাওয়ার আগে জাহাঙ্গীর স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে তারসঙ্গে থাকা কয়েকজন ছিনতাইকারীর নাম বলে জানিয়েছে তারা প্রায় প্রতিরাতেই বিভিন্নএলাকায় এভাবে ছিনতাই-ডাকাতি করতো।
সাঁড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাবুল আলম সরদার জানান, কয়েকদিন আগে এইছিনতাইকারীরা আরামবাড়িয়া বাজারে বিভিন্ন দোকানে ও ওই মহাসড়কে চলাচলরত বিভিন্নযানবাহনে গণডাকাতি করে। সেসময় এলাকাবাসী ও পুলিশ এগিয়ে এলে তারা কয়েক রাউন্ডগুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
নিহত জাহাঙ্গীর পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী ও তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায়কয়েকটি ছিনতাই মামলা রয়েছে বলে ওসি জানিয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাবনাজেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেএইচ





