জেলার হাতীবান্ধা থেকে নজরুল ইসলাম নামের এক জিনের বাদশাকে আটক করা হয়েছে। উপজেলার দীঘিরহাট এলাকা থেকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক নজরুল দীঘিরহাট এলাকার জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দীঘিরহাট এলাকার জসিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম পার্শ্ববর্তী জামেদ আলীর স্ত্রীকে জিনের বাদশা সেজে প্রতারণা করার চেষ্টা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।
হাতীবান্ধা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নারায়ণ চন্দ্র জানান, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





