নব্য জেএমবির বর্তমান প্রধান আইয়ুব বাচ্চুকে অচিরেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক-আইজিপি একেএম শহীদুল হক।
রোববার দুপুরে পুলিশ সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, এই মুহূর্তে পুলিশের নজরদারিতে রয়েছে আইয়ুব বাচ্চু। অচিরেই তাকে গ্রেফতার করা হবে।
আইজিপি আরও বলেন, দেশ থেকে জঙ্গিদের চিরতরে নির্মূল করা হবে। জঙ্গিদের হাত যতো বড়ই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।
এমএনজে





